আইপ্যাডের ডিজাইনে আসবে পরবর্তী আইফোন

১৩ এপ্রিল, ২০২০ ২৩:২০  
অ্যাপল তাদের পরবর্তী টপ-মডেলের আইফোন রিডিজাইনের প্রস্তুতি নিচ্ছে। তবে এটি দেখতে অনেকটা সর্বশেষ বাজারে আনা আইপ্যাডের মতো হবে। খবর ব্লুমবার্গ। ডিজাইনের পাশাপাশি এই ফোনে থাকবে ফাইভজি প্রযুক্তি। নতুন চারটি মডেলে আসবে ফোনটি এবং সাথে থাকবে দুইটি নতুন অ্যাক্সেসরিজ। এমনই তথ্য জানিয়েছেন এই পরিকল্পনার সাথে সংশ্লিষ্ঠরা। এছাড়া এই বছরের আইফোন ১১ মডেলের দুইটি কমদামি সংস্করণও উন্মোচন করা হবে। কমপক্ষে দুটি হাই-এন্ড ডিভাইসে থাকবে ফ্লাট স্টেইনলেস স্টিল এজ, যা ২০১৮ সালে উন্মোচিত আইপ্যাড প্রো এর মতো দেখতে হবে। ফলে বাদ পড়ছে আগের কার্ভড ডিজাইন। এছাড়া থাকবে ফ্লাট স্ক্রিণও। যদিও অ্যাপল আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আইফোনে নতুনত্বের পাশাপাশি ছোট এবং কমদামি সংস্করণে নতুন হোমপড স্পিকার আনবে অ্যাপল। যতো দ্রুত সম্ভব এই বছরেই ডিভাইসটি বাজারে আসবে। ডিবিটেক/বিএমটি